শিলিগুড়ি , ৪ অক্টোবর : বাড়ির পাশে থাকা এক মুদিখানা দোকানের মালিক ৪৫ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে ১৩ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে | অভিযুক্ত এর দুই ভাই ও এই ঘটনায় যুক্ত রয়েছে বলে অভিযোগ | নির্যাতিতার অশ্লীল ভিডিও তুলে সেই ভিডিও দেখিয়ে নাবালিকাকে ব্ল্যাকমেইল করা হত বলেও অভিযোগ । এই ঘটনা বাড়িতে বললে নাবালিকাকে মেরে ফেলার হুমকি এবং তার পরিবারকেও মেরে ফেলা হবে বলে ওই নাবালিকাকে বলে অভিযুক্ত |
গতকাল নাবালিকার অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক নাবালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারকে জানায়। এরপর নাবালিকা সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের খুলে বলেন । নাবালিকার কথা অনুযায়ী তার বাবা ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন গতকাল রাতেই সেই মুদিখানার দোকানে ভাঙচুর চালায় । আজ সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দোকানটিকে সিল করে দেওয়া হয়।
এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী , এমন কি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নামানো হয়েছে কেন্দ্র বাহিনী ।
লিখিত অভিযোগের পর ফাঁসিদেওয়া থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে | তবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা আরও একজন পলাতক রয়েছে ।
নাবালিকার কাকু নির্যাতিতার উপর এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।
তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

