শিলিগুড়ি , ৪ অক্টোবর : গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় বাগডোগরার তারাবাড়ি এলাকায় উত্তেজনা | আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল একটি পিকআপ ভ্যান সহ ভাঙচুর করা হয়েছিল চারচাকার গাড়ি ।
সেই এলাকার এবার গরু চুরি করতে আসার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ ! পুলিশ সূত্রে খবর , গতকাল ৩ জনকে জখম অবস্থায় আটক করার পাশাপাশি আরও ৪ জনকে সেনাবাহিনী এলাকায় আটক করে সেনাবাহিনী !
পরে সেনার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদের | ধৃতরা হল রাকিব , নুর মহম্মদ , মহম্মদ আনারুল , মহম্মদ আজাদ , আমির , আরিফ খান , আক্রম খান ।
ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে বাগডোগরা থানার পুলিশ।

