শিলিগুড়ি , ৪ এপ্রিল : অসমে নির্বাচন কে কেন্দ্র করে ব্যাঙ্গালোর থেকে একটি বাস রিজার্ভ করে যাত্রীদের অসমে নিয়ে যাওয়ার কথা ছিল । যাত্রীদের অভিযোগ , বাসটি শিলিগুড়ি জংশনে এসে হঠাৎ থামিয়ে দেন চালক | এরপর গাড়ি চালাতে অস্বীকার করেন চালক । এই ঘটনাকে কেন্দ্র করে বাস চালকের সঙ্গে যাত্রীদের বচসা বাধে ।
ভিনরাজ্য থেকে ঘরে ফেরার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা । ক্ষুব্ধ হয়ে যাত্রীরা বাস চালককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । পরে পুলিশের হস্তক্ষেপে যাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । অবশেষে সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে ।

