Khabar Samay Bangla Blog অপরাধ Court : যুবক গ্রেপ্তার , পেশ আদালতে
অপরাধ ঘটনা

Court : যুবক গ্রেপ্তার , পেশ আদালতে

শিলিগুড়ি , ২৪ সেপ্টেম্বর : মাস খানেক আগে এক নাবালিকা কে ভুলিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায় একে যুবক। নাবালিকার বাড়ির পক্ষ থেকে লিখিত অভিযোগও জানানো হয় প্রধান নগর থানায় | প্রধান নগর থানার পুলিশ তদন্ত নামে তবে কোন খোঁজ পায় না সেই যুবক এবং নাবালিকার।

অবশেষে বুধবার রাতে সেই যুবক সেই নাবালিকাকে নিয়ে ফেরে নিজের বাড়িতেই । সেই নাবালিকা এবং সেই যুবক একই এলাকার বাসিন্দা। দু’জনের বাড়িই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত এলাকায় । নাবালিকাকে নিয়ে যুবক বাড়িতে ফিরতে হইচই পড়ে যায় এলাকায় । খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ পৌঁছে যুবকের হেফাজত থেকে নাবালিকা কে উদ্ধার করার পাশাপাশি ধৃত যুবককে গ্রেপ্তার ।

আজ ধৃত যুবককে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । পাশাপাশি ওই যুবক নাবালিকাকে নিয়ে কেন পালিয়ে গিয়েছিল সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version