Khabar Samay Bangla Blog রাজনীতি Protest : দার্জিলিং জেলা যুব কংগ্রেসের বিক্ষোভ
রাজনীতি

Protest : দার্জিলিং জেলা যুব কংগ্রেসের বিক্ষোভ

শিলিগুড়ি , ২৪ সেপ্টেম্বর : জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা যুব কংগ্রেস। বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন জেলা যুব কংগ্রেসের নেতা কর্মীরা।


বিক্ষোভকারীদের অভিযোগ , নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন উঠেছে । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তারের দাবি জানানো হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে।
এর পাশাপাশি পশ্চিমবঙ্গে নতুন করে নির্বাচন করার দাবিও তোলেন বিক্ষোভকারীরা । তাদের দাবি , নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে , তা দূর করতে রাজ্যে নতুন করে নির্বাচন করা প্রয়োজন ।
হাসমিচকে বিক্ষোভকে ঘিরে কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version