February 3, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Siliguri : শহরের ইতিহাস সংরক্ষণে স্মারক গ্রন্থ

শিলিগুড়ি , ৩ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে কর্পোরেশন পাড়া ও অমিয়া সেনগুপ্ত সরণির নামকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ । প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ পুরনিগমের আধিকারিকরা ।


পুরনিগম সূত্রে জানা গেছে , এলাকার ঐতিহ্য ও পরিচিতিকে আরও সুদৃঢ় করতেই এই সরণির নামকরণ করা হয়েছে । এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচয়বোধ আরও দৃঢ় হবে এবং শহরের মানচিত্রে ওই এলাকার গুরুত্ব বাড়বে বলে মনে করা হচ্ছে ।

এই অনুষ্ঠানে শহরের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে একটি স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণাও করা হয় । শিলিগুড়ির মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশিত হতে চলা এই স্মারক গ্রন্থে শহরের ইতিহাস , ঐতিহ্য , ক্রমবিকাশ , সাংস্কৃতিক পরম্পরা , গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানের কথা স্থান পাবে ।

এদিন দুটি নতুন রাস্তা নির্মাণ সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মেয়র গৌতম দেব । তিনি বলেন , “ তারা এই দুটো রাস্তা তৈরি করে আজ খুব খুশি।” পাশাপাশি তিনি আগের বাম আমলের প্রসঙ্গ তুলে বলেন , সে সময় তথ্যকেন্দ্র তৈরি হলেও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি।

মেয়র আরও জানান , বর্তমান পুরনিগম মানুষের দৈনন্দিন সমস্যার কথা মাথায় রেখেই উন্নয়নের কাজ করছে । নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকায় যান চলাচল যেমন সহজ হবে , তেমনই পার্কিং সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *