February 24, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Murder : বাড়ির ভেতরে ঢুকে শৌচালয়ে নিয়ে গিয়ে খুনের অভিযোগ

শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : বাড়ির ভেতরে ঢুকে শৌচালয়ে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল অপর প্রতিবেশীর বিরুদ্ধে । মৃত ব্যাক্তির নাম বিপুল গুপ্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে বিপুল ঘরের ভেতরে একাই ছিলেন ।

বিপুলের বাড়ির লোক সেই সময় পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন । বাড়ি ফিরে এসে বিপুলকে শৌচালয়ে পড়ে থাকতে দেখেন। সেই সময় খুনে অভিযুক্ত রাম বর্মন পরিবারের লোককে হুমকি দেয় এবং পুলিশকে কিছু না জানানোর কথা বলে পালিয়ে যায়। বাড়ির লোকেরা বিপুলকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয় । অভিযুক্ত রাম বর্মনকে গ্রেপ্তার করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *