নকশালবাড়ি , ২৫ সেপ্টেম্বর : গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার | স্বামীকে করলো নকশালবাড়ি পুলিশ। ধৃতের নাম বিপ্লব চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে , নেপালে কর্মসূত্রে গিয়ে গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হেমা মন্ডল | হেমা মণ্ডল নেপালের ধুলাবাড়ির বাসিন্দা | এরপর গত ২ বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন ।
বিয়ের পর থেকেই নকশালবাড়ির রথখোলা মোড়ে ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি । কাজের সূত্রে তার স্বামী বিপ্লব চৌধুরী এক সপ্তাহ ধরে বাড়ির বাইরে ছিলেন । গতকাল বাড়িতে এসে সে স্ত্রীর পচাগলা দেহ দেখতে পান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ।
খবর পেয়ে নেপাল থেকে হেমার পরিবারের সদস্যরা পৌঁছায় । মেয়ের মৃত্যুতে জামাইয়ের হাত রয়েছে বলে অভিযোগ করেন মৃতার বাবা । নকশালবাড়ি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করে হেমার পরিবারের সদস্যরা । সেই অভিযোগের ভিত্তিতেই মৃতার স্বামীকে আটক করা হয় । সেই অভিযোগের ভিত্তিতেই মৃতার স্বামীকে আটক করে পুলিশ |
দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ । আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।
