August 4, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : বাড়ি ফেরার পথে দুর্ঘটনা , জখম একাধিক

শিলিগুড়ি , ৪ অগাষ্ট : সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন একই পরিবারের একাধিক সদস্য। ঘটনাটি ঘটে শিলিগুড়ির সেবক রোডের পায়েল সিনেমা হল সংলগ্ন এলাকায় । দুর্ঘটনায় পরিবারের প্রায় সকলেই কমবেশি আহত হয়েছেন ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে পরিবারের সদস্যদের নিয়ে যে গাড়িটি সেবক রোড দিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিল । সেই গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি বিহার নম্বরের চারচাকার গাড়ি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে সজোরে ধাক্কা মারে । ধাক্কার জেরে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর জখম হন |

অভিযোগ , দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালক ঘটনাস্থলে না থেমেই দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে । প্রাথমিকভাবে জানা গেছে , আহতদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর হলেও সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক বিহার নম্বরের গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *