July 29, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

City : ভি বি গ্রাম জি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি


শিলিগুড়ি , ২৯ জুলাই : ভি বি গ্রাম জি (VB-GRAM-G) প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের বিভিন্ন দিক গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক (DM) হরি শঙ্কর পানিকর ।

তিনি প্রকল্পটির গুরুত্ব , উদ্দেশ্য এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন | তিনি বলেন , প্রকল্পের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।


অনুষ্ঠানে ভি বি গ্রাম জি প্রকল্পের উদ্দেশ্য , কাঠামো এবং সাধারণ মানুষের জন্য এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় । প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ , সহজলভ্য ও জনমুখী করার পাশাপাশি উপভোক্তাদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যের কথাও তুলে ধরা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *