February 24, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Football : ফুটবল প্রেমী দিবসে রক্তদান শিবির

শিলিগুড়ি , ১৬ অগাষ্ট : শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ও শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে শিলিগুড়িতে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে পালিত হয় ৪৩ তম ফুটবল প্রেমী দিবস।

এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। ফুটবলপ্রেমী দিবস উপলক্ষে নিঃশুল্ক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার প্রচুর মানুষ এই রক্তদান শিবিরে নিজেদের রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান হবে | শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *