শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারী : সেবক রোডস্থিত একটি মিষ্টির দোকানের স্টোররুমে আগুন লাগে আজ ভোরে । খবর পেয়ে এলাকায় আতঙ্ক ছড়ায় । মিষ্টির দোকানে কর্মরত চার থেকে পাঁচ জন যুবক হঠাৎ দোকান ঘর থেকে আগুন এবং ঘন ধোঁয়া বের হতে দেখেন ।
আগুন ছড়িয়ে পড়তে দেখে কর্মীরা তাৎক্ষণিকভাবে তা নেভানোর চেষ্টা করেন |দমকল ও পুলিশকেও খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন পৌঁছায় ।
প্রায় এক থেকে দেড় ঘন্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । মিষ্টির দোকানের ম্যানেজার জানিয়েছেন , যে আগুনে আনুমানিক ১০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল |
ঘটনা
Fire : মিষ্টির দোকানের স্টোররুমে আগুন
- by Soumi Chakraborty
- February 1, 2026
- 0 Comments
- Less than a minute
- 94 Views
- 3 hours ago

