শিলিগুড়ি ,১৭ জুন : ভারত-নেপাল সীমান্তবর্তী ভাটগাঁও (গলগলিয়া) সীমান্ত বাজারে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুন লাগার খবর পেয়েই নিকটবর্তী ৪১ তম ব্যাটলিয়ন এসএসবির ভাটগাঁও কোম্পানি ক্যাম্পের জওয়ানরা অগ্নিনির্বাপক যন্ত্র ,বালি ও জলের বালতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান ।
প্রাথমিক তদন্তে জানা গেছে ,স্থানীয় বাসিন্দা নূর আলম কুরেশির একটি মুরগির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় । দোকানে মজুত থাকা পেট্রোলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের অন্তত ৬ থেকে ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয় ।
খবর পেয়ে নেপালের ভদ্রপুর পুরসভার একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয় । পরে বিহারের কিশনগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ এলাকার দমকল বাহিনীর একটি ইঞ্জিনও ঘটনাস্থলে এসে সহায়তা করে ।
এসএসবি , দমকল ও অন্যান্য সংস্থার যৌথ প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনায় কোনও সাধারণ নাগরিক বা এসএসবি জওয়ানের হতাহতের খবর পাওয়া যায়নি । স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে ।
ঘটনা
Fire : গলগলিয়া সীমান্ত বাজারে অগ্নিকাণ্ড
- by Soumi Chakraborty
- June 17, 2026
- 0 Comments
- Less than a minute
- 50 Views
- 2 hours ago

