April 29, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : শিলিগুড়িতে জাল নোট উদ্ধার

শিলিগুড়ি , ২৯ এপ্রিল : রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে জাল নোট উদ্ধার । মাটিগাড়া এলাকার হিমাচল বিহার এপিসি কলেজের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।

ধৃত শিবাজী গুপ্তা , সে সিকিমের জোড়থ্যাংয়ের বাসিন্দা । গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মঙ্গলবার অভিযান চালায় । অভিযানে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২০০ টাকা নোটের মোট ৫০ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার হয় ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , উদ্ধার হওয়া জাল নোটগুলি মালদা থেকে সিকিমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে ।

বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় | এই জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *