April 29, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ রাজনীতি

Arrest : বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২৯ এপ্রিল : প্রথম দফার নির্বাচনের দিন কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত দুই জন গ্রেপ্তার । শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় | ধৃতদের নাম বুলেট আলী ও ওয়াসিম আলী |

২৩ এপ্রিল কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাণিহারী বুথে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলা এবং মারধরের ঘটনা ঘটে । সেই ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

ঘটনার তদন্তে মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় | প্রথমে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ | মূল অভিযুক্তরা ছিল অধরা । ঘটনার ৫ দিনের মধ্যে মূল অভিযুক্তদের দুই জনকে গ্রেপ্তার করতে সমর্থ হল পুলিশ । ধৃত দুই জনকে বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *