Khabar Samay Bangla Blog রাজনীতি BJP : বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ
রাজনীতি

BJP : বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ

শিলিগুড়ি , ২৪ এপ্রিল : ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী বিপ্লব দেবের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ বিজেপির ।
বিজেপির অভিযোগ গতকাল রাত ১১ টা নাগাদ বিপ্লব দেবের ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাকে ভর্তি করা হয়েছে একটি নার্সিংহোমে । ঘটনার খবর পাবার পর বিজেপি নেতৃত্ব ছুটে যায় ওই নার্সিংহোমে ।

বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর হামলা চালিয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ী এলাকায় । অশান্তির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং আধা সামরিক বাহিনী । হাসপাতলে আহত ওই বিজেপি নেতা কে দেখতে বিজেপি নেতৃত্ব ছুটে যাওয়ার খবর পাওয়ার পর আধা সামরিক বাহিনী এবং পুলিশ ছুটে যায় নার্সিংহোমেও ।

আজ নিউ জলপাইগুড়ি থানায় বিজেপির তরফ থেকে ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । গতকাল রাতে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃনমূল । ঘটনার প্রতিবাদ জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় শিখা চ্যাটার্জীর নেতৃত্বে বিক্ষোভ বিজেপি কর্মীদের । মোট ১২ জনের নামে অভিযোগ দায়ের । যদিও ঘটনায় নূর আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version