Khabar Samay Bangla Blog অপরাধ Crime : বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার দুই
অপরাধ

Crime : বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২২ এপ্রিল : গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে Directorate of Revenue Intelligence (ডিআরআই) বাগডোগরা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ উচ্চমানের গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ব্যাংকক থেকে বিমানে করে শিলিগুড়ি আসছিলেন দুই অভিযুক্ত । আগে থেকেই খবর পেয়ে Bagdogra Airport-এ নজরদারি চালায় গোয়েন্দারা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্দেহভাজন দু'জনকে আটক করা হয় ।

তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে মোট ১৭ টি প্যাকেটে হাইড্রোপনিক গাঁজা উদ্ধার হয় । উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ৬ কেজি ৬৭০ গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা বলে জানানো হয়েছে ।

ধৃতদের নাম অবতার সিং ও রাজীব কুমার হান্ডা । দু'জনেই পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ।

আজ তাদের শিলিগুড়ির এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে বলে জানান ডিআরআই-এর আইনজীবী রতন বণিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version