Khabar Samay Bangla Blog ঘটনা Demand : পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে সিটু
ঘটনা রাজনীতি

Demand : পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে সিটু

শিলিগুড়ি , ২৯ মে : রেলের জমিতে বসবাসকারী বাসিন্দা ও অসংগঠিত শ্রমিক পরিবারগুলিকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে সরব হল সিটু দার্জিলিং জেলা কমিটি । শুক্রবার নিউ জলপাইগুড়ির এডিআরএম অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভে শামিল হন বহু শ্রমিক , বাসিন্দা এবং সংগঠনের কর্মী সমর্থকরা ।


সিটুর অভিযোগ , দীর্ঘদিন ধরে রেল চত্বর এলাকায় বসবাসকারী শ্রমজীবী পরিবারগুলিকে কোনও রকম পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়েই উচ্ছেদের চেষ্টা চলছে । এর ফলে বহু পরিবারের মাথার উপর ছাদ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের কাছেও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয় ।


সংগঠনের দাবি , উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য স্থায়ী ও উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে । সেই দাবিতেই এদিন এডিআরএম অফিসে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা ।


প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমনেতা সমন পাঠক সহ সিটুর একাধিক নেতা কর্মী ও সমর্থকরা । আন্দোলনকারীদের হুঁশিয়ারি , পুনর্বাসনের আশ্বাস না মিললে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version