Khabar Samay Bangla Blog ঘটনা Death : অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ঘটনা

Death : অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শিলিগুড়ি , ৩০ মে : ফাঁসিদেওয়া ব্লক এর জ্যোতি নগর এলাকার শান্তিরাম পুকুরের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ।

এদিন জ্যোতি নগর এলাকার শান্তিরাম পুকুরের পাশের জঙ্গলে এক ব্যক্তি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় কৃষকরা । এরপরেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশকে । খবর পেয়ে পৌঁছায় দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার পুলিশ ।

পুলিশ পৌঁছে মৃতদেহকে উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । অন্যদিকে এই ঘটনার চাউর হতেই স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন ।

তবে ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হল তা নিয়ে বাড়ছে রহস্য । পাশাপাশি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তিকে ওই এলাকার আগে কখনও কেউই দেখেননি । ওই ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন । তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version