Khabar Samay Bangla Blog অপরাধ Theft : কালীবাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই
অপরাধ

Theft : কালীবাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৩০ মে : রাঙাপানি শ্মশান কালীবাড়িতে চুরির ঘটনায় সাফল্য পুলিশের । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক অভিযুক্ত এবং এক চোরাই মাল গ্রহণকারীকে গ্রেপ্তার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।

ধৃতদের নাম দেবাশিস মজুমদার (৩২) ও অমিত দাস (২২) । দেবশীষের বাড়ি রাঙাপানি এলাকার শিমুলতলায় এবং অমিতের বাড়ি রানিডাঙ্গার কালারামজোতে । দু’জনকেই গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া রুপোর গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে । উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি রুপোর পায়ের তোড়া এবং একটি টিকলি। এই গয়নাগুলি কালীবাড়ি থেকে চুরি হয়েছিল বলে তদন্তকারীদের দাবি ।


ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং চুরি হওয়া অন্যান্য সামগ্রী উদ্ধার করা সম্ভব কি না , তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version