শিলিগুড়ি , ২৯ অগাষ্ট : রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী | তার অবস্থা আশঙ্কাজনক |
শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন । দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
আহত ব্যক্তির নাম সুব্রত সাহা (৫৪)। তিনি ইস্টার্ন বাইপাসের বুড়া-বুড়ি মন্দিরের নিকটবর্তী এলাকার বাসিন্দা।
শনিবার দুপুর ১২ টা ৪২ মিনিটের দিকে সুব্রত সাহা রাস্তা পার হয়ে উল্টো দিকে নিজের বাড়িতে যাচ্ছিলেন । সে সময় পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে ।
স্থানীয়দের মতে, ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন । ধাক্কা দেওয়ার পর চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
এই দুর্ঘটনায় সুব্রত সাহা গুরুতর আহত হন।স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য তাকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটির খোঁজ চালাচ্ছে ।
ঘটনা
Accident : পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত পথচারী
- by Soumi Chakraborty
- August 29, 2026
- 0 Comments
- Less than a minute
- 105 Views
- 3 hours ago

