June 15, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Utkarsh : বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং দেবে উৎকর্ষ

শিলিগুড়ি , ১৫ জুন : উত্তরবঙ্গের যুব সমাজের জন্য বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং প্রদান করতে আজ থেকে শুরু হল উৎকর্ষ।
সাংসদ হর্ষবর্ধন শৃংলা এবং ফিজিক্স ওয়ালা যৌথ উদ্যোগে চালু হলো উৎকর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্রনাথ রায় , সাংসদ জয়ন্ত কুমার রায় সহ আরও অন্য বিশিষ্টরা ।

উৎকর্ষের প্রধান লক্ষ্যই হলো উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারের প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য ১৬ টি প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং বিনামূল্যে প্রদান করা । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা সাংসদ হর্ষবর্ধন শৃংলা জানান উত্তরবঙ্গের যুব সমাজের অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে।
কখনো আর্থিক প্রতিবন্ধকতা তাদের অন্তরায় হয়ে দাঁড়ায়।
যুব সমাজের সেই প্রতিবাদেরকে বিনামূল্যে কোচিং প্রদান করে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করায় তাদের চেষ্টা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *