October 25, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Election : দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা করলেন শঙ্কর মালাকার

শিলিগুড়ি , ২ এপ্রিল : মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার আজ দলীয় সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা করলেন । মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানান , প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়ন গ্রহণ করা হয়েছে বলে রিটার্নিং অফিসারের তরফে জানানো হয়েছে । মনোনয়ন জমা দেওয়ার পর শঙ্কর মালাকার বলেন , সকলের […]

Read More
রাজনীতি

Election : মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের তিন প্রার্থী

শিলিগুড়ি , ২ এপ্রিল : শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব এবং মাটিগাড়া নকশালবাড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর মালাকার ।দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন মাঠ থেকে সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে তিনি শিলিগুড়ি মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান ।জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল তৃণমূলের এই শোভাযাত্রা ও মিছিল । […]

Read More
রাজনীতি

Election : বিজেপির তিন প্রার্থীর মনোনয়নপত্র পেশ

শিলিগুড়ি , ২ এপ্রিল : মনোনয়নপত্র জমা দিলেন দার্জিলিঙ জেলা (সমতল) এর বিজেপির তিন প্রার্থী ।দার্জিলিং জেলার সমতলের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ , মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রর প্রার্থী আনন্দময় বর্মন , ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রর প্রার্থী দুর্গা মুর্মু মনোনয়নপত্র জমা দেন । দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এসে সুসজ্জিত মিছিল পৌঁছায় শিলিগুড়ি মহকুমা […]

Read More
রাজনীতি

Election : দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু

শিলিগুড়ি , ৩১ মার্চ : নিজের বাড়ির এলাকাতেই দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আইনজীবী অলোক ধারা । প্রচারের সূচনা লগ্ন থেকেই এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা যায় তাকে । এদিন দেওয়াল লিখনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন প্রার্থী । […]

Read More
রাজনীতি

Congress : দার্জিলিং জেলার পাঁচ আসনে প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক

শিলিগুড়ি, ৩০ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলার পাঁচটি আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস । জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে , ইতিমধ্যেই নির্বাচন কমিটি অনুমোদিত এই তালিকা প্রকাশ করা হয়েছে । এই প্রেক্ষিতে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে সোমবার সকালে এক সাংবাদিক বৈঠক আয়োজিত করে দার্জিলিং জেলা […]

Read More
রাজনীতি

Politics : অভিষেকের জনসভা ঘিরে প্রস্তুতি রাজগঞ্জে

শিলিগুড়ি , ২৮ মার্চ : রাজগঞ্জে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | মাঠ পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব । আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী ১ এপ্রিল দুপুরে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হবে । রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের […]

Read More
রাজনীতি

Bamfront : বাম আমলে শিলিগুড়ি অগ্রাধিকার পেত : অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি , ২৬ মার্চ : শিলিগুড়ির বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী কে জয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলো বামেরা | এদিন একটি নির্বাচনী লিফলেটের উদ্বোধন করা হয়। বাম নেতৃত্ব জানায় , আগামী দিনে প্রচারে বেরিয়ে এই লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে । লিফলেটে বাম আমলে শিলিগুড়িতে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করা হয়েছে […]

Read More
ঘটনা রাজনীতি

Demand : সামাজিক পরিবেশ বজায় রাখার দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

শিলিগুড়ি , ২৫ মার্চ : রাম নবমীকে সামনে রেখে রাজ্যে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বজায় রাখার দাবিতে আবগারি দপ্তরকে স্মারকলিপি দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ ।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , উৎসবের সময় বিভিন্ন এলাকায় বেআইনি মদের দোকান ও পানশালার দৌরাত্ব বৃদ্ধি পায় যা সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে । সেই কারণে নির্দিষ্ট সময়সীমা মেনে মদের […]

Read More
রাজনীতি

Election : নির্বাচনী উত্তাপ বাড়িয়ে প্রার্থীদের অক্সিজেন মমতার

শিলিগুড়ি , ২৫ মার্চ : শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে । সেই আবহেই জাবরাভিটা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক জনসভা | যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে আয়োজিত এই সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো , যা এলাকায় শাসক দলের সংগঠন শক্তিরই […]

Read More
রাজনীতি

Politics : শংকর ঘোষের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের

শিলিগুড়ি , ২৩ মার্চ : বিজেপি প্রার্থী শংকর ঘোষের কুরুচিকর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ।মঙ্গলবার শিলিগুড়ির জেলা দপ্তরে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত , সুপ্রকাশ রায় এবং সুস্মিতা বসু মৈত্র।এদিন মুখপাত্র বেদব্রত দত্ত অভিযোগ করেন, ভোট প্রচারের সময় শিলিগুড়ি বিধানসভার বিজেপি […]

Read More