ফুলবাড়ি , ২৭ জুন : ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনের ওপর উল্টে যায় একটি ছোট যাত্রীবাহী গাড়ি ।
এনজেপি থেকে ফুলবাড়ি তিস্তা ক্যানেল রোডের দিকে যাওয়ার সময় ধুতুরাগছ এলাকায় দুর্ঘটনাটি ঘটে । গাড়িতে থাকা চার জনের মধ্যে দু’জন সামান্য আহত হন । তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্ট ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
