শিলিগুড়ি , ৪ এপ্রিল : দার্জিলিং মোড় এলাকা থেকে উদ্ধার হল দেশি পিস্তল সহ এক রাউন্ড কার্তুজ। গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে |
শিলিগুড়ির প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ গতকাল রাতে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে তল্লাশি করে | তাকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ ।
প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মহম্মদ ছোটু । অভিযুক্তের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ড এর রতন লাল বস্তি এলাকায় |
ধৃত ওই আগ্নেয়াস্ত্র নিয়ে শিলিগুড়ি দার্জিলিং মোড় এলাকায় গভীর রাতে ঘোরাঘুরি তবে তার কি উদ্দেশ্যে ছিল তা এখনও স্পষ্ট নয় ।
কিন্তু মহম্মদ ছোটু আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে , তার তদন্ত করছে পুলিশ । ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

