কালিম্পং , ২৬ জুন : নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে কালিম্পংয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন হল |
কালিম্পং জেলা পুলিশ এবং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদক ব্যবহারের কুফল সম্পর্কে সাধারণ মানুষ , বিশেষ করে যুব সমাজকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়।
বক্তারা বলেন , একটি সুস্থ নিরাপদ ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন ।
এদিন সচেতনতামূলক আলোচনা শপথ গ্রহণ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয় । জেলা পুলিশ ও হ্যান্ড সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।

