শিলিগুড়ি , ২৮ জুন : শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত আশরাফ নগর এলাকায় মাকে রড দিয়ে আঘাত করে গ্রেপ্তার ছেলে | মাদকের জন্য টাকা দিতে অস্বীকার করায় এক যুবক লোহার রড দিয়ে তার বৃদ্ধা মাকে আঘাত করেন । এই ঘটনায় ওই বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন । পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্ত মহম্মদ ফার্মাদ তার পরিবারের সঙ্গে আশরাফ নগর এলাকায় বসবাস করত । গত কিছুদিন ধরে অভিযুক্ত মাদক সেবন করছিল অনেক বেশি | শনিবার রাতে তিনি মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করতে শুরু করে । টাকা দিতে মা অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত , এরপর লোহার রড দিয়ে আঘাত করে তার মাকে ।
এই হামলায় বৃদ্ধা মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণের ফলে লুটিয়ে পড়েন । ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ | অভিযুক্ত মহম্মদ ফার্মাদকে গ্রেপ্তার করে । রবিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশ ।