Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Rain : জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন আনন্দময় বর্মন
উত্তরবঙ্গ ঘটনা

Rain : জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন আনন্দময় বর্মন

শিলিগুড়ি , ২৮ জুন : টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়া মাটিগাড়ার খাপরাইল মোড় সংলগ্ন নির্মল নগর ও রবীন্দ্র পল্লী এলাকা পরিদর্শন করলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন ।


রবিবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং জল জমে থাকার সমস্যার কারণ ও দুর্ভোগের বিষয়টি খতিয়ে দেখেন । দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি ।


স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের নিকাশি সমস্যার কথা তুলে ধরেন । প্রতিমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন , স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে , যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version