শিলিগুড়ি , ২৬ এপ্রিল : বাস-বাইক সংঘর্ষে যুবকের মৃত্যু | রবিবার বিকেলে ১০ নম্বর জাতীয় সড়কের আট মাইল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা |দুর্ঘটনর জেরে মৃত্যু হয়েছে বাইক আরোহীর |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বীরপাড়া-শিলিগুড়ি রুটে চলাচলকারী একটি বাস সেভক থেকে চেকপোস্টের দিকে যাচ্ছিল । সে সময় শিলিগুড়ি থেকে সেভকের দিকে আসা একটি বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় বাইক চালক গুরুতর আহত হন ।
তাকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর বাসের চালক পালিয়ে যান এবং বাসে থাকা যাত্রীরাও চলে যান ।
পুলিশ ক্ষতিগ্রস্ত বাস ও বাইকটিকে বাজেয়াপ্ত করেছে । নিহত যুবকের নাম জানা যায়নি ।
ঘটনা
Accident : বাস-বাইক সংঘর্ষে যুবকের মৃত্যু
- by Soumi Chakraborty
- April 26, 2026
- 0 Comments
- Less than a minute
- 260 Views
- 2 hours ago

