April 26, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : বাস-বাইক সংঘর্ষে যুবকের মৃত্যু

শিলিগুড়ি , ২৬ এপ্রিল :   বাস-বাইক সংঘর্ষে যুবকের মৃত্যু | রবিবার বিকেলে ১০ নম্বর জাতীয় সড়কের আট মাইল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা |দুর্ঘটনর জেরে মৃত্যু হয়েছে বাইক আরোহীর | 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বীরপাড়া-শিলিগুড়ি রুটে চলাচলকারী একটি বাস সেভক থেকে চেকপোস্টের দিকে যাচ্ছিল । সে সময় শিলিগুড়ি থেকে সেভকের দিকে আসা একটি বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় বাইক চালক গুরুতর আহত হন ।

তাকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর বাসের চালক পালিয়ে যান এবং বাসে থাকা যাত্রীরাও চলে যান ।

পুলিশ ক্ষতিগ্রস্ত বাস ও বাইকটিকে বাজেয়াপ্ত করেছে । নিহত যুবকের নাম জানা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *