শিলিগুড়ি , ১৩ মার্চ : সেবক রোড হিট এন্ড রান মামলায় অভিযুক্ত দেবাংশু পালকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । এদিন বিচারক অভিযুক্ত দেবাংশু এর জামিন নাকচ করে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল । আগামী ২৭ মার্চ তাকে আদালতে ফের পেশ করা হবে |
এদিন সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল শিলিগুড়ি আদালত চত্বরে । হিট অ্যান্ড রান মামলায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন শংকর ছেত্রীর পরিবারের সদস্যরা।
শংকর ছেত্রীর পরিবার ও পরিজনরা রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে শিলিগুড়ি আদালত চত্বরে দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকে ।
সম্প্রতি সেবক রোডে গভীর রাতে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় শংকর ছেত্রীর । ঘটনার তদন্ত এর দাবি জানান শংকর ছেত্রীর পরিবারের সদস্যরা । পুলিশ তদন্তে গতি এনে অভিযুক্ত দেবাংশু পালকে গ্রেপ্তার করে ।
এদিন দেবাংশু পালকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়

