November 27, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Bird : ঘুড়ির মাঞ্জায় নারকেল গাছে আটকে থাকা পাখি উদ্ধার

শিলিগুড়ি , ২৭ নভেম্বর : ঘুড়ির মাঞ্জায় আটকে নারকেল গাছে ঝুলছিল পাখি | অবশেষে মানবিক উদ্যোগে উদ্ধার পাখি |

মানবিকতার এক উজ্জ্বল নজির গড়ল শিলিগুড়ি শহরের ২৯ নম্বর ওয়ার্ডে । ঘুড়ি ওড়ানোর মাঞ্জা সুতোর ফাঁসে আটকে গতকাল থেকে একটি পাখি নারকেল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিপজ্জনকভাবে আটকে ছিল । বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দমকল ও বনবিভাগকে খবর দেয় । গতকাল পাখিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ।

আজ স্থানীয় বাসিন্দা , প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর এবং বনবিভাগের কর্মীদের উদ্যোগে পাখিটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। নারকেল গাছে উঠতে দক্ষ এক স্থানীয় ব্যক্তিকে ডেকে আনা হয়। তাদের সহযোগিতায় গাছে উঠে পাখিটিকে মাঞ্জার ফাঁস থেকে মুক্ত করা হয়। পরে বনবিভাগের কর্মীরা পাখিটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান।

পাখিটির প্রাণ বাঁচাতে সাধারণ মানুষের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *