শিলিগুড়ি , ২৬ নভেম্বর : দশ দফা দাবিতে সংযুক্ত কিষান মোর্চার পথসভা ও বিক্ষোভ মিছিল আয়োজিত হল আজ । এই দিন সংযুক্ত কিষান মোর্চার তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ১০ দফা দাবিকে সামনে রেখে ।
দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা জড়ো হতে থাকেন । হাতে দলীয় পতাকা , প্ল্যাকার্ড , ব্যানার নিয়ে মিছিল শুরু হয় । কৃষকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা ।এই দিনের মিছিলে মোট ১০ দফা দাবি তুলে ধরা হয় ।
কৃষকদের সমস্ত ঋণ মকুব করার দাবি সহ আরও একাধিক দাবিতে তারা আজ পথে হাটে | মিছিলের বাঘাযতীন পার্ক চত্বরে একটি পথসভার আয়োজন করা হয় । যেখানে তারা তাদের বিভিন্ন দাবি গুলি তুলে ধরেন । এদিনের পথসভা ও মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয় ।

