November 7, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Puja : ঝলঝলিয়া যুবক বৃন্দের কালীপুজো উদ্বোধনে অভিনেতা আফতাব

মালদা , ৭ নভেম্বর : মালদার অন্যতম আকর্ষণ ঝলঝলিয়া যুবক বৃন্দের কালীপুজো । প্রতিবছরই এই পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায় । এ বছর ৬৩ বছরে পদার্পণ করল এই পুজো । আর সেই বিশেষ মুহূর্তকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আফতাব শিবদাসানি।

কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন অভিনেতা। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারা। ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শিবশঙ্কর আদিত্য,সভাপতি শিবু ঘোষ,কালচারাল সেক্রেটারি বিভূ মজুমদার-সহ অন্যান্য সদস্যরা ।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা আফতাব শিবদাসানি জানান ,দীর্ঘদিন পর শিলিগুড়িতে এসে তার বেশ ভালো লাগছে । এখানকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা তাকে আপ্লুত করেছে।

অন্যদিকে,পুজো কমিটির কালচারাল সেক্রেটারি বিভূ মজুমদার জানান, প্রতি বছরই মুম্বই থেকে বলিউডের কোনও না কোনও অভিনেতাকে নিয়ে এসে পুজোর উদ্বোধন করানো হয়।এবছর ৬৩তম বর্ষে সেই বিশেষ আকর্ষণ আফতাব শিবদাসানি।

পাশাপাশি তিনি সকলকে ঝলঝলিয়া যুবক বৃন্দের কালীপুজোয় উপস্থিত হয়ে উৎসবে শামিল হওয়ার আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *