November 6, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : স্টেশনারি দোকানের আড়ালে বাজির কারবার

শিলিগুড়ি , ৬ নভেম্বর : স্টেশনারি দোকানের আড়ালে চলছিল অবৈধ বাজির কারবার । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দোকান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল এনজেপি থানার পুলিশ।

ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কুরবান আলি নামে এক ব্যবসায়ীকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ,সাউথ কলোনি বাজার এলাকায় কুরবান আলির স্টেশনারি দোকানে বেআইনিভাবে বাজি বিক্রি করা হচ্ছিল ।

গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সেখানে অভিযান চালায় । তল্লাশি চালিয়ে দোকান থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের অবৈধ বাজি বাজেয়াপ্ত করে ।এরপরই দোকানের মালিক কুরবান আলিকে গ্রেপ্তার করে পুলিশ । শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *