শিলিগুড়ি , ২৬ অক্টোবর : দার্জিলিং এর তিন মাইল মেইন রোডে বাইক , যানবাহন চলছে আর তার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ |
গতকাল সন্ধ্যায় তিন মাইলে (পেশোক রোড , দার্জিলিং) আরেকবার চিতাবাঘের দেখা মিলেছে । .সেই রাস্তা দিয়ে যাতায়াতকারী এক ভ্রমণকারী তার ফোনে এটি ক্যাপচার করেন ।
এই রাস্তাটি দার্জিলিং এর একটি ব্যস্ত রাস্তা এবং কালিম্পং , সিকিম এবং তিস্তায় আসা বা যাওয়া সমস্ত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে |
.চিতাবাঘ টি রাস্তা পার হওয়ার সময় বইকে দু’জন আরোহী ছিলেন | ভাগ্যক্রমে কেউই কাউকে দেখতে পায়নি |
এই প্রথম নয় যে এই রাস্তায় চিতাবাঘ দেখা গিয়েছে | গত মাসেও ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য |

