October 7, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

SDO : এসডিও দপ্তর অভিযানের ডাক

শিলিগুড়ি , ৭ অক্টোবর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনে আজ এক সাংবাদিক বৈঠক আয়োজিত হয় | সংগঠনের পক্ষ থেকে ৮ অক্টোবর বিভিন্ন দাবিতে এসডিও দপ্তর অভিযান কর্মসূচির ঘোষণা করা হয়।

DYFI-এর পক্ষ থেকে জানানো হয় , তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ , ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন দ্রুত সম্পন্ন করা ।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে , আগামীকাল মহানন্দা ব্রিজ সংলগ্ন এলাকায় জমায়েত করবেন DYFI এর কর্মী সমর্থকরা । সেখান থেকে মিছিল করে এসডিও দপ্তরের উদ্দেশ্যে রওনা হবেন তারা । বিভিন্ন দাবি নিয়ে এসডিওর কাছে স্মারকলিপিও প্রদান করা হবে বলে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *