September 29, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার মালদার দুই যুবক

শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর : স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর যৌথ অভিযানে কাওয়াখালী পোড়াঝাড় এলাকা থেকে উদ্ধার হল প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার ।

গ্রেপ্তার করা হয়েছে মালদার দুই বাসিন্দাকে । ধৃতদের নাম সানাউল শেখ এবং মহম্মদ রশিদুল হক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে মাদক পাচারের খবর পাওয়ার পর সোমবার রাত আনুমানিক ন’টা নাগাদ কাওয়াখালী পোড়াঝাড় এলাকায় অভিযান চালানো হয়।

সেই সময় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা । তল্লাশির সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

নিউ জলপাইগুড়ি থানা পুলিশের প্রাথমিক অনুমান , মালদা থেকে ওই মাদক নিয়ে শিলিগুড়িতে পৌঁছেছিল ধৃত দুই যুবক। শিলিগুড়িতে মাদকটি কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল , কিংবা এই চক্রের সঙ্গে আরও কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ |

অভিযানে ধৃতদের কাছ থেকে কিছু নগদ টাকা এবং দুটি মোবাইল ও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

ধৃত দুই যুবককে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *