September 21, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Fraud : নথি জাল করে অর্থ তছরুপ , গ্রেপ্তার সরকারী কর্মী

শিলিগুড়ি , ২১ সেপ্টেম্বর : সরকারি আধিকারিকদের নথি জাল এবং বিপুল পরিমাণ অর্থ তছরুপের অভিযোগে গ্রেপ্তার হল নকশালবাড়ি হাসপাতালের কর্মী ।

সরকারি জমি লিজ করে দেওয়ার ঠিকা নিয়ে জেলাশাসক ও ভূমি রাজস্ব আধিকারিকের স্বাক্ষর জাল করে নথি প্রদান এবং নথি বাবদ ১৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গৌতম দত্ত নামে নকশালবাড়ি হাসপাতালর গ্রুপ সি কর্মীকে ।

পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী চা বিক্রেতা সুভম ঘোষকে ও ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে , বাগডোগরার এক ব্যবসায়ীকে সরকারি জমি লিজভুক্ত করে দেওয়ার ঠিকা নিয়ে জাল পদ্ধতি ব্যবহার করে গৌতম । এতেই মোট ১৭ লক্ষ টাকা নেয় অভিযুক্ত হাসপাতাল কর্মী । নথি পেয়েই জেলাশাসকের দপ্তরে গিয়ে মাথায় হাত পড়ে ব্যবসায়ীর।

ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভোররাতে নকশালবাড়ি হাসপাতালের কর্মী গৌতম দাস ও সহযোগী সুভম ঘোষকে গ্রেপ্তার করে ।
এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ | অভিযুক্তদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *