শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : মন্ত্রী শংকর ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন কলেজে বাইরের রাজনীতি নয় | তথাপি সংঘর্ষে জড়ালো শিলিগুড়ি কলেজে ABVP ও SFI | দুই পক্ষের এর মধ্যে হাতাহাতি , বাঁশ দিয়ে আঘাতের অভিযোগে উত্তেজনা |
এসএফআইয়ের অভিযোগ, তাদের সংগঠনের সদস্যদের উপর এবিভিপির কর্মীরা বাঁশ দিয়ে আঘাত করেন । ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয় বলে ।
ঘটনার পর দুই ছাত্র সংগঠনের তরফেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তোলা হয় । দফায় দফায় উত্তেজনার জেরে কলেজ চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনার প্রকৃত কারণ কী এবং ঠিক কীভাবে হাতাহাতির সূত্রপাত , তা নিয়ে তদন্তের দাবি উঠেছে । পাশাপাশি কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনগুলি ।
ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির সংঘাতের আবহ তৈরি হয়েছে শিলিগুড়ি কলেজে।
কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ |

