September 2, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Police : মোবাইল টাওয়ারে এক ব্যক্তি !

শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : শিলিগুড়ির হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে চাঞ্চল্য । একটি মোবাইল টাওয়ারের উপরে উঠে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি । দীর্ঘক্ষণ থেকে সে টাওয়ারের ওপরে বসে আছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ।

ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা । তবে কীভাবে ওই ব্যক্তি এত উঁচু মোবাইল টাওয়ারে কিভাবে উঠলেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কেউই তাকে টাওয়ারে উঠতে দেখেননি। আচমকাই তাকে টাওয়ারের অনেক উপরে দেখতে পান এলাকার মানুষ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল মোড় এলাকায় ভিড় জমতে শুরু করে । বর্তমানে দমকল বাহিনীর তরফে ওই ব্যক্তিকে নিচে নামানোর চেষ্টা চলছে । তার পরিচয় জানার চেষ্টা চলছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *