August 26, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Project : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার

শিলিগুড়ি , ২৬ অগাষ্ট : শিলিগুড়িতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানো হল |
শিলিগুড়িতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বুধবার শিলিগুড়িতে এই কর্মসূচিতে অংশ নেন তিনি।


এদিন একান্ত সাক্ষাৎকারে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান , অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বহু মানুষ ইতিমধ্যেই আর্থিক সুবিধা পেয়েছেন । সেই সমস্ত সুবিধাভোগীদের বাড়িতে প্রকল্পের পরিচয় সংক্রান্ত স্টিকার লাগানোর কাজ শুরু হয়েছে ।


তিনি বলেন , এখনও অনেকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। যোগ্য হওয়া সত্ত্বেও যারা এখনও টাকা পাননি , তাদের বিষয়টি খতিয়ে দেখে যাতে দ্রুত সুবিধার আওতায় আনা যায়, সেই ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আরও জানান , সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। তাই কোনও যোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন, সেদিকে নজর দেওয়া হবে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *