শিলিগুড়ি , ৬ অগাষ্ট : ফুলবাড়ী ক্যানেল রাস্তায় চারটি গাড়ির সংঘর্ষ , আহত হয়েছেন চার জন |
ফুলবাড়ী ক্যানেল রোডে বৃহস্পতিবার একটি চার গাড়ির মধ্যে পরপর সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , একটি গাড়িকে বাঁচাতে গিয়ে পরপর চারটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

