July 16, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Puja : মিত্র সম্মিলনীর দুর্গাপুজোর কাঠামো পুজো সম্পন্ন হল

শিলিগুড়ি , ১৬ জুলাই : রথ যাত্রার দিনে শিলিগুড়ির ঐতিহ্যবাহী মিত্র সম্মিলনীর দুর্গাপুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হল । 
এ বছর ১০০ বছরের পা দিল এই পুজো ।
শিলিগুড়ির সবচেয়ে প্রাচীনতম দুর্গাপুজো এটি । এই পুজোর জন্য বিশেষ করে শহরের প্রবীণ নাগরিকরা অপেক্ষা করে থাকে সারা বছর ধরে । আজকে এই পুজোর কাঠামো পুজোতে শিলিগুড়ি শহরের প্রবীণ নাগরিক , বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায় ।

মহালয়া থেকে শুরু করে পুজোর চার দিন নানান অনুষ্ঠানের মাধ্যমে পুজো সম্পন্ন হয় । এ বছর ১০০ বছর উপলক্ষে বাড়তি পাওনা পুজোর ইতিহাস নিয়ে একটি ম্যাগাজিন এবং একটি শোভাযাত্রা আয়োজিত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *