July 14, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Help : সরকার ঘোষিত ক্ষতিপূরণ পায়নি নির্যাতিতার পরিবার

শিলিগুড়ি , ১৪ জুলাই : ধর্ষণের ঘটনায় সরকার ঘোষিত ক্ষতিপূরণ এখনও পায়নি উত্তরবঙ্গের দুই নির্যাতিতার পরিবার । এই টাকা নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন ‘নির্ভয়া দিদি’ নামে পরিচিত প্রাক্তন বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী ।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান , দার্জিলিং জেলার দুর্গাপুর চা বাগানের এক যুবতীর পরিবারের জন্য ঘোষিত ১০ লক্ষ টাকা এবং জলপাইগুড়ির এক নাবালিকা নির্যাতিতার পরিবারের জন্য ঘোষিত ২ লক্ষ টাকা আজও তাদের হাতে পৌঁছায়নি।

শ্রীরুপা মিত্র চৌধুরীর দাবি, ক্ষতিপূরণের টাকা কোথায় গেল এবং কারা তা নিয়েছে , তার তদন্ত হওয়া প্রয়োজন । তিনি এই দুই ঘটনার ফাইল পুনরায় খোলার দাবি জানান । পাশাপাশি , দুই পরিবার যাতে সরকার ঘোষিত প্রাপ্য ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে নতুন সরকারের কাছে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *