শিলিগুড়ি , ৪ জুলাই : শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক , রাজের মন্ত্রী শংকর ঘোষ ।
পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন । তার দাবি , এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে ।
আগামী দিনে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে ।

