June 28, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : ট্রেনে কাটা পড়ে মৃত্যু !

শিলিগুড়ি , ২৮ জুন : ভরদুপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ এলাকায় । দীর্ঘক্ষণ দেহ ট্রেন লাইনের উপর পড়ে থাকার পর আসেন এলাকাবাসীরা।

ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং রেলওয়ে আধিকারিকেরাও। পরে অবশ্য দেহ শনাক্ত করতে পারেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসে তার পরিবারের সদস্যরা।

ওই মৃত ব্যক্তির নাম মানিক ভট্ট | বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীনগর কলোনী এলাকায়। পেশায় তিনি স্কুল বাস চালক। তবে কি কারনে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না কেউ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *