June 19, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Bridge : বালাসনের গ্রাসে দুধিয়ার অস্থায়ী সেতু

শিলিগুড়ি , ১৯ জুন : প্রবল বর্ষণে বালাসনের গ্রাসে দুধিয়ার অস্থায়ী সেতু | ফের বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ |

টানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেসে যায় । এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে । ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ।


উল্লেখ্য, ২০২৫ সালে মূল দুধিয়া সেতু ভেঙে পড়ার পর প্রশাসনের উদ্যোগে এই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল । দীর্ঘদিন ধরে মিরিক , সুখিয়াপোখরি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই পথ। তবে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোত সেই অস্থায়ী কাঠামোকে ভাসিয়ে নিয়ে যায়।
এদিকে ভারী বৃষ্টির কারণে শিলিগুড়ির বিভিন্ন এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে । আবহাওয়া দফতর আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় প্রশাসন সতর্কতা জারি করেছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিকল্প রুট ব্যবহার ও অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ।

যদিও এ ব্যাপারে সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন , আগামী দুই দিনের মধ্যে সেতু সংস্কার করে চলাচলের যোগ্য করে তোলা হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *