June 17, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Public : নাগরিক পরিষেবার দাবি

শিলিগুড়ি , ১৭ জুন : শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা ও নাগরিক পরিষেবার দাবিদাওয়া নিয়ে আজ মহকুমা শাসক (এসডিও)-এর দপ্তরে একটি গণ-ডেপুটেশন প্রদান করেন ওয়ার্ডবাসীরা । ডেপুটেশনে এলাকার রাস্তার বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থার দুরবস্থা , পানীয় জলের সমস্যা , পরিষেবা সংক্রান্ত নানা অসুবিধা এবং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তির বিষয়গুলি তুলে ধরা হয় ।


ওয়ার্ডবাসীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে দ্রুত সমস্যাগুলির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কারণে এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন । একাধিকবার বিষয়গুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনও অনেক সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এদিনের গণ-ডেপুটেশনে ৪৬ নম্বর ওয়ার্ডের বহু সচেতন নাগরিক, সমাজসেবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত নাগরিকরা এলাকার উন্নয়ন ও প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।
ডেপুটেশন গ্রহণের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওয়ার্ডবাসীদের আশা, প্রশাসনের উদ্যোগে দ্রুত সমস্যাগুলির সমাধান হবে এবং এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *