May 29, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Problem : মৃতদেহ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা , বিকল দুটি চুল্লি

শিলিগুড়ি , ২৯ মে : শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাটে চরম ভোগান্তির অভিযোগ উঠল । প্রতিদিনের মতো মৃতদেহ সৎকার করতে এসে সমস্যায় সাধারণ মানুষ । অভিযোগ, শ্মশান ঘাটের তিনটি বৈদ্যুতিক চুল্লির সবকটিই দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে মৃতদেহ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে শোকাহত পরিবারগুলিকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ একাধিক পরিবার মৃতদেহ নিয়ে শ্মশান ঘাটে এলে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় শিলিগুড়িবাসীদের মধ্যে।

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন । তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিবেক সিং, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শালিনী ডালমিয়া এবং শিলিগুড়ি মণ্ডল ২-এর বিজেপি নেতা কানাইয়া পাঠক।

বিরোধী দলনেতা অমিত জৈন অভিযোগ করেন, “গতকাল রাত থেকে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও শিলিগুড়ি পুরনিগমের কোনও দায়িত্বশীল আধিকারিককে দেখা যায়নি। শ্মশান ঘাটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার এই বেহাল অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

ঘটনাকে কেন্দ্র করে শ্মশান ঘাটে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় । দ্রুত সমস্যার সমাধান এবং বিকল চুল্লিগুলি মেরামতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *